মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, ইরানের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে সুইডেন সরকারের কাছে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ রোববার বলেন, সুইডিশ সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার তাৎক্ষণিক ন্যায়বিচারভিত্তিক প্রতিক্রিয়া আশা করছি। আইআরএনএ।

খতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সুইডেনের লিংকোপিং-এ একটি ডেনিশ বর্ণবাদী গ্রুপ পবিত্র কুরআনের একটি কপি পোড়ানোর দুঃসাহস দেখিয়েছে। বাক স্বাধীনতার অজুহাতে সুইডিশ পুলিশের সুরক্ষায় এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, সুইডেনে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিরোধী ধর্ম অবমাননামূলক কাজের পুনরাবৃত্তি করা হল। এটি সুইডেন এবং সারাবিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, ব্লাসফেমি বাক স্বাধীনতার বিপরীতে ঘৃণার একটি সুস্পষ্ট উদাহরণ। যারা সহাবস্থান ও বিশ্বাসের মধ্যে সংলাপে বিশ্বাস করে, এ ঘটনায় তাদের সকলের নিন্দা করা উচিত। কোরআন অবমাননার জন্য সুইডিশ সরকার দায়ী বলে মনে করে ইরান। ইরান আশা করে অবশ্যই সুইডিস সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সুইডেনে মুসলমানদের সংখ্যা নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই। ২০০০ সালে অনুমানিক ২ লাখ ৫০ হাজার মুসলিম জনসংখ্যার একটি হিসাব সামনে আসে। ২০০৯ সালে একটি মার্কিন প্রতিবেদনে বলা হয়, সুইডেনে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ মুসলমান রয়েছে। তবে অন্যান্য ইউরোপীয়দের তুলনায় সুইডেনের মুসলমানদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ