মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ইসরায়েলের কারাগারে প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার ও বন্দি শিবিরগুলোতে নারী ও শিশুসহ অন্তত চার হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ১৬০টি শিশু এবং ৩২ জন নারীও রয়েছে।

রোববার (১৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্দির মধ্যে ৫৩০ জনকে কোনো অভিযোগ ও বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। এ ছাড়া বন্দিদের অনেককেই ইসরায়েলের বিভিন্ন আদালতে সাজা দেওয়া হয়েছে।

সামরিক আদালতে শিশুদেরও বিচার করে ইসরায়েল। ২০০০ সাল থেকে ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে বন্দি করা হয়। এদের বেশির ভাগের বিরুদ্ধে ‌‘পাথর নিক্ষেপ’ করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ১৬০ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি কারাগারে রয়ে গেছে।

উল্লেখ্য, গত বছর ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় ৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ১৩শ’ শিশু এবং ১৮৪ জন নারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ