শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল-আ*কসা রক্ষায় ইসরায়ে*লের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্য*বদ্ধ হতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মসজিদে আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইল বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসায় বার বার হামলা করে নিরীহ নিরাপরাধ মুসলমানদের হত্যা করেই যাচ্ছে।

পীর সাহেব চরমোনাই বলেন, জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদে আকসায় ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।

মুসলিম বিশ্বের নীরবতার কারণেই জারজরাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনী দিন দিন বেপরোয়া হয়ে নিরীহ নিরাপরাধ মুসল্লিদের ওপর এবং নারী, পুরুষ ও শিশুদের উপর অন্যায়ভাবে হামলে পরছে। রমজান মাসের পবিত্রতাকে বিনষ্ট করেছে। আল্লাহর প্রিয় বান্দাদের রক্তেরঞ্জিত হচ্ছে পবিত্র আল আকসা। মুসলিম বিশ্বকে তাদের অন্যায় ও গর্হিত কাজের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে।

চরমোনাই পীর জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে মুসলিম উম্মাকে ইসলাইলের বর্বরতা বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে।

চরমোনাই পীর আল আকসায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে তা সফলের জন্য দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ