শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আমরা প্রতিবাদ করলেই দোষ, সরকার গুম করেও নির্দোষ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে জীবনের কোনো নিরাপত্তা নেই।

তাদের দ্বারা আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তারা জনগণের ভোটাধিকার, মানবাধিকার, মানুষের চলাচলের অধিকার, দেশের স্বাধীনতা সবকিছুই গুম করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। গুম হওয়া পরিবারকে অর্থ সহায়তা প্রদানের জন্য কোরিয়া বিএনপি ও যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিজভী বলেন, আজকে দেশে যারা বিরোধী মত পোষণ করেন তাদের পরিবারের ওপর নেমে আসবে ভয়াবহ অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন। গুমের পরিবারে চলছে বোবা কান্না। শুধু বিরোধী দল বা মত নয় সামগ্রিকভাবে সবকিছু গুম করেছে সরকার।

সরকার ছাত্রদলের অনেক নেতাকে গুম করেছে দাবি করে তিনি বলেন, আমাদের ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। আর প্রধানমন্ত্রী বলেন তার কোনো দোষ নেই। আমরা শুধু প্রতিবাদ করলেই দোষ। আর তারা গুম করেও নির্দোষ।

সরকার উচ্ছেদের ষড়যন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সরকার উচ্ছেদের ষড়যন্ত্র করবে কেনো? মানুষ তো দম বন্ধ করা পরিবেশে বাস করছে।

তারা দমে দমে আপনার পতন চায়। সমগ্র জাতি দলমত-নির্বিশেষে সবাই আপনার পতন নিশ্চিত করতে ঐকমত্য। কারণ মানুষ স্বস্তিতে বেঁচে থাকার জন্য তারা আপনার পতন চায়।

গুমের শিকার পরিবারগুলোর পাশে থেকে আরও কাজ করার জন্য যার যার অবস্থান থেকে সহায়তা প্রদানের আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহেদুল কবির, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বর্তমান সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ