শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকালের (বুধবার) তুলনায় আজ (বৃহস্পতিবার) ঝড়-বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তাই এ সময়ে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা বেড়ে গেলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের অস্বস্তিকর গরম অনুভব হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে।

এসময় সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য ৬ বিভাগের তুলনায় খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল।

বুধবার সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে নগরজীবনে ফিরে স্বস্তি। বৃহস্পতিবার বৃষ্টির দেখা না মিললেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ