শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

টানা তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই রোদ ও ভ্যাপসা গরম ছিল। কিন্তু বেলা ৩টা থেকে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরেই টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর প্রথম কালবৈশাখীর দেখা পান নগরবাসী। কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর রাস্তাঘাট।

তীব্র গরমের পর এই বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পায় সাধারণ মানুষ। যদিও যারা ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন, তারা পড়েছেন ভোগান্তিতে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।

অন্যদিকে, দেশের ৮ বিভাগে কম-বেশি ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ২৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২, নীলফামারীর ডিমলা ও কক্সবাজারে ১ মিলিমিটার এবং রংপুরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ