মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বিশ্বে করোনায় আক্রান্ত ৮ লাখ ১০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে দুদিন ধরে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। তবে আজ শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু কিছুটা বেড়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। অন্যদিকে মারা গেছেন ৩ হাজার ২৮৯ জন।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বে প্রাণহানি ঘটে প্রায় ৩ হাজার ২২২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। বুধবার (২০ এপ্রিল) আক্রান্ত হন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। প্রাণহানি ঘটে ২ হাজার ৩০২ জনে।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৪২৯ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৩৬ হাজার ৩৯৭ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৫৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬০৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার ৮৭৭ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬২৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৫৫৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ