শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আট বিভাগে কালবৈশাখী ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের আট বিভাগে কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানিয়েছে আবওহায়া অধিদফতর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস জানায়, আজ থেকে সারা দেশে আবার তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। রাজধানীতে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে ২৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। খুলনায় আজ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে, বরিশালে তাপমাত্রা আজ বাড়তে পারে ২ ডিগ্রি। গতকাল শুক্রবার দেশের সবো‌র্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকাসহ, রাজশাহী, বগুড়া, পাবনা এসব এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। রাতেও এই তাপমাত্রা অব্যাহত থাকবে। আরো কয়েক দিন দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে হবে কালবৈশাখী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ