শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের দেশের সম্পদ ব্যবহার করে গর্বের সঙ্গে কাজ করছি। দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে। ’

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'এই উন্নয়নের গতি আরো বাড়ানো যাবে।

আগামী পাঁচ-সাত বছরের মধ্যে উন্নয়নে এ অঞ্চলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা―সবাইকে ছাড়িয়ে যাব। '
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই স্বাধীন প্রজন্মের মানুষ। বাঙালির ইতিহাস, তার আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি জানতে হবে। আর আগামীতে এই বাংলা যেন বহিরাগত কারো দ্বারা পদদলিত না হয় সেটা খেয়াল রাখতে হবে। ’

অনুষ্ঠানে প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ডিএমপি মতিঝিল জোনের এডিসি মো. নুরুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ শাহিন ও জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার, সাংবাদিক সমিতির সহসভাপতি মহিউদ্দিন রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফখরুল ইসলাম টিপুর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নীলপদ্ম রায় প্রান্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ