শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন আসামি মকবুলকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারের গারদে রাখা হয়।

এরপর নিউ মার্কেট থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

এর আগে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক ইয়ামিন কবীর বাদী হয়ে বিএনপি নেতা মকবুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মকবুল হোসেন ছাড়া মামলায় আরও যাদের নাম রয়েছে- আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ