শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গুজব: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো খবর পাওয়া যায়নি, যা শোনা যাচ্ছে তা গুজব।

শুক্রবার (২২ এপ্রিল) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কেউ যদি প্রশ্নফাঁসের খবর পান তাহলে আমাদের জানান। আমরা আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এটি একটি বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা হয়েছে আজ। দ্বিতীয় ধাপে ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ