শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গরমে শরীর ঠান্ডা রাখতে তেঁতুলের শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেঁতুলের নাম শুনলেই জিবে পানি আসে না এমন লোক কমই আছে। টক স্বাদের এই ফলটি অনেকের পছন্দের। এই ফল বেশ উপকারীও। এই গরমে শরীর ঠান্ডা রাখতে তেঁতুলের শরবতের তুলনা নেই। এছাড়াও তেঁতুল খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

স্থূলতা থেকে মুক্তি : তেঁতুল খেলে স্থূলতা কমে। তেঁতুলে থাকা হাইড্রোসিট্রিক অ্যাসিড ধীরে ধীরে শরীরের চর্বি কমায়। এছাড়াও তেঁতুল খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ফলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না।

ক্যান্সার রোগীদের জন্য উপকারী : ক্যান্সার প্রতিরোধে তেঁতুল বেশ উপকারী। তেঁতুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও টারট্রিক অ্যাসিড শরীরে ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক : তেঁতুল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরে কার্বোহাইড্রেট শোষণে বাধা দেয়। ফলে সুগারের স্তরের অবনতি হয়। এক গ্লাস তেঁতুলের শরবত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হয়।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে : তেঁতুলে থাকা আয়রন ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সেই সঙ্গে লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেঁতুলের জুড়ি নেই। তেঁতুলে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ্র প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হিটস্ট্রোক প্রতিরোধে : গ্রীষ্মকালে হিটস্ট্রোক এড়াতে তেঁতুল বেশ উপকারী। এক গ্লাস পানিতে ২৫ গ্রাম তেঁতুল ভিজিয়ে সেই পানি হিটস্ট্রোক প্রতিরোধ করা যায়। এছাড়া তেঁতুলের মিশ্রণ হাত ও পায়ের নিচে লাগালে হিট স্ট্রোকের প্রভাব খুব বেশি হয় না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ