রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‎সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতিদের হামলায় শহীদ বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ। এ সময় পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হয়।
‎
‎রোববার (২৫ অক্টোবর ) দুপুরে শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের একটি প্রতিনিধিদল তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। 
‎
‎সাক্ষাৎকালে উলামায়ে কেরাম শহীদ মুফতী নাসরুল্লাহ বদরের দ্বীনি খেদমত, আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
‎
‎প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফায়েল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দীন, সেক্রেটারি মুফতী ওমর ফারুক আনোয়ারী,  সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতী আবু জাফর সাইফী, মাওলানা মুনীর, মুফতী বুরহানুদ্দীন বিন সাদ ও মুফতী তাকী উদ্দীনসহ প্রমুখ উলামায়ে কেরাম।
‎
‎এ উদ্যোগের মাধ্যমে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
‎
‎এছাড়া পরিষদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাআলা শহীদ মুফতী নাসরুল্লাহ বদরের দ্বীনি খেদমত ও আত্মত্যাগ কবুল করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে সবর ও উত্তম প্রতিদান দান করুন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ