রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশটিতে পরিচালিত এক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২২ জন।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষ ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। এ ছাড়া আরও ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

এদিকে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ