শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মহাসড়কে আলু ফেলে কৃষকের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ন্যায্যমূল্য নিশ্চিত এবং বিদেশে রফতানির দাবিতে রংপুরে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা।

আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নগরীর সাতমাথায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দু'পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

কৃষকদের অভিযোগ, সবকিছুর দাম বাড়ার কারণে এবার কেজিপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু মাঠ পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকা কেজি দরে। এতে তারা উৎপাদন খরচ তুলতে না পেরে বিপাকে পড়েছেন।

মাহিগঞ্জ এলাকার চাষি নয়ন মিয়া বলেন, আলু আবাদ করি ধ্বংস হয়া গেছি। এখন চাষিদের হাতে কিছুই নেই। সব শেষ হয়ে গেছে।

আরেক কৃষক আউয়াল হোসেন বলেন, বিদেশে রফতানির সুযোগ তৈরি হলে এই লোকসান থেকে রক্ষা পাবে কৃষক। আমরা চাই এখান থেকে সরাসরি বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করা হোক।

দেউতি এলাকার আরিফুল ইসলাম বলেন, বর্তমানে আলুর যে বাজার দর এতে চাষি-ব্যবসায়ী উভয়েই লোকসানের মুখে পড়েছি। এ বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ