শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি।’ তিনি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে। এখন সতর্কভাবে আন্দোলনে আছি, প্রয়োজন হলে হরতাল কর্মসূচি দেওয়া হবে।’

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতান্ত্রিক সরকার। এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’ ‘তারা (সরকার) পরিবর্তিত না হলে আরও নিষেধাজ্ঞা আসতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপি কখনো কোনো দেশের রাষ্ট্রদূতকে ডাকে না, তারাই আমাদের সঙ্গে সব ধরণের যোগাযোগ রক্ষা করেন।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের অন্যন্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ