শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা নির্মাণের প্রস্তাব জাফরুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এমন প্রস্তাব দেন।

থানা ভবন নির্মাণে বিকল্প জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা ভবন নির্মাণ করার প্রস্তাব দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোথাও জায়গা না পেলে মাননীয় মন্ত্রী আপনার বাড়ির একটু জায়গা দেন। তাতে আপনার সুনাম হবে। আর কোথাও জায়গা না পেলে পাশের বহুতল ভবনের চারতলা-পাঁচতলা নিয়ে নেন, সেখানে থানা করেন।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া চলবে না, আমরা সম্মিলিতভাবে মাঠকে রক্ষা করবো। মাঠের পাশে দেয়াল, ইট-বালি ছুড়ে ফেলার আন্দোলনে আমি আপনাদের সঙ্গে থাকবো। নিজের জীবনের জন্য এ মাঠ আমাদের রক্ষা করতে হবে।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, তেঁতুলতলা মাঠ শিশুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস, এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থানা নির্মাণের অন্যায় অনুমতি পেলেই আমরা মেনে নেব না। এখান থেকে ইট-পাথর সরাতে হবে, না হলে আমরা এখানে আস্তানা গাড়বো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ