শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। স্টেশনে বেশিরভাগ লোকজনই নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে বসে আছেন। যার ফলে রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ।

শুক্রবার সকালে এমন চিত্র দেখা গেছে। আজ একটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। সিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনটি হচ্ছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলে প্রায় দেড় ঘণ্টা লেটে সকাল ৯টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেননি, তাদের কিছু আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ