শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাংলাদেশে ঈদুল ফিতর কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চূড়ান্তভাবে ঈদের তারিখ জানা যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। আগামী ১ মে সন্ধ্যায় ওই বৈঠকে বসবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির ওই বৈঠকে থেকেই দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হবে। এরপর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে ঈদুল ফিতর।

ইতোমধ্যে এবার রোজা কয়টি তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

এদিকে আল-আরাবিয়া চ্যানেলের এক অনুষ্ঠানে সৌদি আরবের জ্যোতির্বিদ ড. খালিদ আল-জাকক জানিয়েছেন, এবার রমজান মাস ৩০ দিনে হতে পারে। সেটি হলে ২ মে সৌদি আরবে শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ হবে ৩ মে।

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, বিশ্বের অনেক দেশেই এবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২ মে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পরে রোজা ও ঈদ হয়ে থাকে। সে হিসেবে আগামীকাল শনিবার রাতেই দেশে কবে ঈদ উদযাপিত হবে সে বিষয়টি মোটামুটি ধার্য হয়ে যাবে। কারণ, আগামীকাল সৌদি আরবে ২৯ রোজা পূর্ণ হবে। এদিন দেশটির চাঁদ দেখা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কবে সেখানে ঈদুল ফিতর পালিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ