বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ঈদুল ফিতরের পর শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ শ্লোগান ধারণ করে রাজধানীতে ফের শুরু হচ্ছে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স। অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে এবারের আয়োজনটি হবে রাজধানীর মালিবাগ-চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসায়। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এই কোর্সের সার্বিক তত্ত্বাবধান করবে।

আড়াই মাস ব্যাপী এই কোর্স শু রু হবে ২৭ মে ২০২২ (শুক্রবার) থেকে। কোর্সে কী লিখবো কেন লিখবো, কী পড়বো কেন পড়বো? লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, হাতে-কলমে প্রুফ-সম্পাদনা, প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, উপন্যাস, ছড়া, অনুবাদ সাহিত্য, সাংবাদিকতা, ফিচার-প্রতিবেদন ও উচ্চারণ-আবৃত্তিসহ আরও একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ক্লাস থাকবে ২০টি। প্রতি শুক্রবার (সকাল ৮.৩০ থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত) দুটি করে ক্লাস হবে। ভর্তির ফি ধরা হয়েছে ২০০০ টাকা মাত্র।

কোর্সে ক্লাস করাবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহ’র চেয়ারম্যান মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ভাষাচিত্রের প্রধান সম্পাদক খন্দকার সোহেল, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

এ ছাড়াও কর্মশালা পরিচালনা, সমন্বয় ও প্রশিক্ষণ দেবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমির পরিচালক আমিন ইকবাল।

কোর্সের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, নিয়মিত অনুশীলন ও হোমওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট।

কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ। সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা। কোর্স চলাকালীন জাতীয় সংবাদপত্রে লেখার সুযোগ।

কোর্সটি সীমিত আসনে শুরু হচ্ছে। কোটা পূরণ সাপেক্ষে আগামী ২৪ মে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। কোর্সে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন ০১৭৬০৬৪৮৭৩৪ (নগদ) ০১৯৪৫১০৪৭৮৫ (বিকাশ) নম্বরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ