শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যেসব এলাকায় ঈদের রাত থেকে গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জিটিসিএল কর্তৃপক্ষ।

ধনুয়া সাভার ২০ ‘ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চলন পাইপলাইন এবং বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পর্যন্ত ৩০’ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চলন পাইপলাইনে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

ধনুয়া-সাভার পাইপলাইনে বাল্ব প্রতিস্থাপন কাজের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অধিভুক্ত সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প ককারখানা এবং আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।

এছাড়া পাইপলাইন রক্ষণাবেক্ষণ/ প্রতিস্থাপন কাজের সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এলাকাতে থাকা বিদ্যুৎকেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে বিঘ্ন হতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ