সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

৪ দিনে বঙ্গবন্ধু সেতুতে পৌনে ১২ কোটি টাকা টোল আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু সেতু দিয়ে গত চারদিনে এক লাখ ৫৩ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ১০ হাজার ৩০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৭৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। উত্তরবঙ্গগামী ২৪ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় এক কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়, টোল আদায় হয় দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এদিন ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।

এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয় তিন কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। এর ফলে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন করেছিলো। এ সময় উত্তরবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ৪১৮টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

অন্যদিকে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১৬ হাজার ২৫৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। উত্তরবঙ্গগামী ২৬ হাজার ৯৬৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। তবে এবার জনগণ নির্বিঘ্নে যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরতে পারছে। এ সড়ক দিয়ে অন্তত ২৩ থেকে ২৪টি জেলার যানবাহন চলাচল করে।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার যানবাহন পারাপার হয়। তবে গত বছর সর্বোচ্চ একদিনে ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছিল। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২০ থেকে ২১ হাজার যানবাহন সেতু পারাপার হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়ে ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। টোল প্লাজা সার্বক্ষণিক সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চারদিনে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ