বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ঈদের দিনে কুমিল্লায় সড়কে ঝরলো দুই প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন এক পথচারীসহ সিএনজি অটোরিকশার চালক নিহত হন।

নিহত সিএনজি চালক সোহেল (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা।

আর মানসিক ভারসাম্যহীন পথচারী মুরাদনগর উপজেলার পাহারপুর গ্রামের নাজমা বেগম (৪৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় নবাবপুর সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এসময় সিএনজি অটোরিকশায় থাকা চালক ও মহাসড়কের পাশে বসে থাকা মানসিক ভারসাম্যহীন নারী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশা ও প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায়। এতে প্রাইভেটকারচালক জাকির হোসেন (৪০) আহত হন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মাসুদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। সকালে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছি। ঢামেকে থাকা আহত রোগীর আর কোনো তথ্য পাইনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ