আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪ জেলায় পৃথক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন।
মঙ্গলবার (০৩ মে) নান্দাইল সড়ক দুর্ঘটনায় ৩ জন, গাজীপুরে ৫ জন, আড়াইহাজারে ১ জন, কুমিল্লায় ৩ জন, মানিকগঞ্জে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, গাইবান্ধায় ১ জন, ধনবাড়িতে ২ জন ও বজ্রপাতে ৩ জন, বরগুনায় বজ্রপাতে ১ জন, নোয়াখালীতে ১ জন, আজমিরীগঞ্জে ১ জন, আখাউড়ায় ১ জন ও ডিমলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:-
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মে) মধ্যরাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫)।
একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় স্কুলপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আল আমিন (১৬) ও একই গ্রামের আব্দুল আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)। এসময় আহত হয়েছে আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ইআর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।অপরদিকে, কালিহাতী উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।
জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ঈদ আনন্দ করতে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- শাকিল, রবিউল, মà