শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাজাপ্রাপ্ত হাজী সেলিমের বিদেশ যাত্রার ঘটনায় ক্ষমতাসীনদের কাছে ‘আদালত অসহায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৪ মে) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতির মামলায় হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তার বিদেশ পাড়ি দেওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালত অসহায়।

‘র‌্যাব-পুলিশ যেভাবে বিরোধী দল-মতের মানুষের পেছনে লেগে আছে, দৃশতঃ আদালতের ভূমিকাও প্রায় একই ধরনের। নিশিরাতের মাফিয়া সরকার দেশের আইন-আদালত-বিচার-প্রশাসন সব কিছু দলীয়করণের ঘনকালো আলকেল্লায় ঢেকে দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া ‘দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই’ বক্তব্য তুলে ধরে প্রশ্ন রেখে রিজভী বলেন, হাজী সেলিমের সেই সুযোগ কিভাবে হলো?

‘আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে? আহারে আইনের শাসন!

তিনি অভিযোগ করে বলেন, আদিম বন্য শাসন চলছে দেশের প্রতিটি সেক্টারে। দেশে চলছে দুই আইন। আইন ও বিচারের চোখ কানা করে দিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী। মুজিব কোটধারী আওয়ামী লীগার ও প্রধানমন্ত্রীর ছত্রছায়া সাজাপ্রাপ্তরা দেশের সকল আইন কানুনের ঊর্ধ্বে। হীরক রানীর দেশে তাদের জন্য সাত খুন মাফ।

‘আর বিএনপি এবং বিরোধী দল ও মতের মানুষের জন্য প্রতিহিংসামূলক ও গণভবনের ওহি দিয়ে চলছে বিচারিক সিদ্ধান্ত। বিএনপির জন্য আদালতগুলো ক্যাঙ্গুরা কোটে পরিণত করা হয়েছে, বিচারালয়গুলো ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত হয়েছে। এটাই এখন শেখ হাসিনার তথাকথিত ন্যায় বিচারের নতুন মডেল।

সরকারের মদদে আইন-বিচারের নির্মম প্রবঞ্চনা ও কপোটতার প্রতি জনগণ নিরব হৃদয় শূন্য থাকতে পারে না বলে মন্তব্য করেন রিজভী।

দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিম চিকিৎসার জন্য ব্যাংক যান। সোমবার (১ মে) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

হাজী সেলিমের বিদেশ যাত্রা নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ