মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

যানবাহনে বেপরোয়া উদযাপন, আটক ২৮৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের খুশিতে বেপরোয়াভাবে রাস্তায় নেমে বুধবার রাত ৮টা পর্যন্ত চট্টগ্রামে আটক হয়েছেন ২৮৪ জন। এ সময় জব্দ হয়েছে ৪৩ যানবাহন।

বুধবার (৪ মে) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পুলিশ ঘোষণা দিয়েছিল, ঈদের আনন্দ করতে গিয়ে কোনো ‘হিরোগিরি’ দেখানো যাবে না। বেপরোয়া গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক বা ঝুঁকি সৃষ্টি করা যাবে না। এসব বিষয় দেখতে ঈদের দিন নগরীর রাস্তায় নামে পুলিশের একাধিক টিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে ঈদের দিন নিবন্ধনহীন গাড়ি চালানো, হেলমেটবিহীন বাইক চালানো, বেপরোয়াভাবে বাইক চালানো, অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং ট্রাকে করে উচ্চ শব্দে লাউড স্পিকারে গান বাজানোর অপরাধে ২৮৪ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ৪৩ যানবাহন জব্দ করা হয়। অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বেপরোয়া বাইক চালানোর অপরাধে সিএমপির হেফাজতে থাকা শিশুদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের লাইসেন্স ও হেলমেট নেই। কেউ জোরে হর্ন বাজিয়ে দিচ্ছিল মহড়া। আবার কেউ কেউ পিকআপে লাউডস্পিকারে গান বাজিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়।

সিএমপির কর্মকর্তারা জানান, চট্টগ্রামে সতর্ক করার পরও বহু কিশোর তরুণ ঝুঁকিপূর্ণভাবে গাড়ি নিয়ে রাস্তায় নামে। এ কারণে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ