শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরম অর্থনৈতিক মন্দায় পড়া শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বর্তমানে খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে।

সূত্র জানায়, অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কায় খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট রয়েছে। ফার্মেসিগুলোতে অনেক ঘুরেও মিলছে না ওষুধের দেখা। মন্দার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশটির স্বাস্থ্যখাত।

প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। ফলে শ্রীলঙ্কাকে ৮৫ শতাংশ ওষুধই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ