মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

কুষ্টিয়ায় ট্রাক চাপায় কলেজছাত্র ও মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার আবারও ট্রাক চাপায় মোটরসাইকেল চালক কলেজছাত্র ও আরোহী তার মা’য়ের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার বটতৈল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্র ইমতিয়াজের (১৯) মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত মা অঞ্জনা খাতুনকে (৪০) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় অঞ্জনার মৃত্যু হয়।

নিহতেরা সদর উপজেলার কবুরহাট গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন এবং ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী (ওসি) জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাক বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে একই সময়ে কুষ্টিয়ার কবুরহাট এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ইমতিয়াজ তার মাকে পেছনে বসিয়ে কুষ্টিয়া শহর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় মোড় পার হওয়ার সময় ট্রাকটির সামনে পড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ করার পূর্বেই সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়ক দীপে ধাক্কা লাগে।

‘এ সময় ঘটনাস্থলেই ইমতিয়াজ নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ছাড়া আরোহী অঞ্জনা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ