মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

মাটিরাঙ্গায় ইয়াবাসহ শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ এক স্কুল শিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌর শহরের বলিপাড়ার হাবিল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাটিরাঙার বলিটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া রনি (৩১),মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকার হাবিল মিয়ার ছেলে মো. রজ্জব আলী (৪২) ও মিস্ত্রিপাড়ার মো. এছহাক মিয়ার ছেলে জোবায়ের বিন এছহাক ফয়সাল।

মাটিরাঙ্গা থানার এসআই মাহমুদুল হাসান ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌর শহরের বলিপাড়ার হাবিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ