মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

ছয় দিনের ছুটি শেষে হিলি দিয়ে আমদানি রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার থেকে পুনরায় দুই-দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ছয় দিনের ছুটি শেষে ৭ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত- বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

বিষয়টি এক পত্র দ্বারা এরইমধ্যে হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ