মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুনে ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে এই একই দামে তেল বিক্রি করা হবে।

শনিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী জুন মাস থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে (১১০ টাকা লিটার) সয়াবিন তেল বিক্রি করব। সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে।

সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও একের পর এক রেকর্ড ভাঙছে ভোজ্যতেলের দাম। দেশের ইতিহাসে এবার সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যা গত শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম সমন্বয় করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম ‍সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার। সূত্র: বাসস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ