মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজারে এক ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে মজুদকৃত ২ হাজার লিটার (আনুমানিক) সয়াবিন তেল মজুদের খবর পেয়ে উদ্ধার করেছে দাঁতমারা তদন্ত কেন্দ্র পুলিশ।

শনিবার (৭ মে) রাত ১০ টার দিকে বাগানবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ গজারিয়া এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে এ তেল উদ্ধার করা হয়। ব্যবাসীর নাম আখতার হোসেন। তিনি হেয়াকো বাজারের ব্যবাসী বলে জানা যায়।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন জানান, আমরা খবর পেয়েছি আখতার ডিলার না হয়েও বিপুল পরিমান তেল মজুদদার করেছে। এর প্রেক্ষিতে অভিযান চালয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল ব্যবসায়ী আখতারের বাড়িতে রয়েছে ও এ ব্যাপারে মোবাইল কোর্ট ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানিকে জানানো হলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ