শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফটিকছড়িতে ব্যবসায়ীর ঘরে ২৩২৮ লিটার সয়াবিন তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই ব্যবসায়ীকে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার সকালে গোপনে খবর পেয়ে উপজেলার ভূজপুর থানা এলাকার বাগানবাজার ইউনিয়নের ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর।

তিনি বলেন, ওই গ্রামের আক্তার হোসেন নামে এক অসাধু খুচরা ব্যবসায়ী ২ হাজার ৩২৮ লিটার অত্যাবশ্যকীয় নিত্যপণ্য সয়াবিন তেল মজুত করেন। খবর পেয়ে গোপন সূত্রের ভিত্তিতে পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুতকৃত তেল ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ