শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সয়াবিন তেল মজুদ ও বেশি দামে বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সয়াবিন ও পাম তেলের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় বিক্রি, মজুদ করা এবং চালান রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিন দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে যাত্রাবাড়ী কাজলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জব্বার মন্ডল বলেন, ‘অদিতি ট্রেডার্স, সিফাত ট্রেডার্স এবং মিন্টু স্টোর নামে তিন দোকানকে বেশি দামে তেল বিক্রি, মজুত এবং চালান রশিদ দেখাতে পারায় ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আগের কেনা সয়াবিন ও পাম তেল নতুন দামের চেয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো।

এর আগে বেলা ১১টা থেকে র‌্যাবকে সঙ্গে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী-কাজলা এলাকায় অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ