শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আগামীকাল থেকে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে, গত ২২ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে।

এদিকে, স্কুল খুললেও নতুন নির্দেশনার মধ্যে রয়েছে—এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি - সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি - সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।)

অপরদিকে, দুই শিফটের বিদ্যালয়ে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি : সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং দুই শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সকাল ৯টা থেকে সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।

ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রটি অনুসরণ করতে হবে। এ ছাড়া শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ