মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

উ. কোরিয়ায় করোনা শনাক্ত, দেশব্যাপী লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোভিড সংক্রমণ নিশ্চিত করার পরে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে। তবে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা জানানো হয়নি।

কেসিএনএ বলছে, এটি 'সবচেয়ে বড় জরুরি ঘটনা', যা দেশের 'কোয়ারান্টিন ফ্রন্ট' ভঙ্গ করেছে এবং নেতা কিম জং-উন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসছেন।

তবে পর্যবেক্ষকরা মনে করেন, দেশটিতে দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস রয়েছে।

উত্তর কোরিয়া জনগণের জন্য কোনো কোভিড-১৯ টিকা কর্মসূচি পরিচালনা করেনি এবং চীনা তৈরি সিনোভাক ভ্যাকসিন ও অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির সীমান্ত বন্ধ রেখে ভাইরাসটিকে প্রতিরোধের লক্ষ্য ছিল। এতে দরিদ্র দেশটিতে প্রয়োজনীয় সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এবং খাদ্য সংকটের সৃষ্টি হয়।

মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে কোভিড সংক্রমণের বেশ কয়েকটি অসমর্থিত প্রতিবেদন রয়েছে। প্রতিবেশী চীন এবং দক্ষিণ কোরিয়ায় করোনা প্রাদুর্ভাব দেখেছে এবং চীন বর্তমানে ভাইরাসটির ওমিক্রন উপধরন নিয়ন্ত্রণে লড়াই করছে।

গত বছরের জুনে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, কিম কোভিড সম্পর্কিত একটি 'গুরুতর ঘটনা' নিয়ে শীর্ষ কর্মকর্তাদের তিরস্কার করেছেন। তবে এ ঘটনার বিস্তারিত উল্লেখ করেনি। সূত্র : বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ