মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম ডেস্ক: অর্থনৈতিক সংকট ঘিরে টানা বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা। তার দল ইউএনপি এ তথ্য নিশ্চিত করেছে বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন।

এর আগে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনাকল্পনা চলছিল দেশটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শপথ গ্রহণ করে রনিল বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর কার্যক্রম শুরু করবেন।

২০২০ সালের ৯ আগস্ট চতুর্থবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহিন্দা রাজাপাকসে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সামনে তিনি এই শপথ নেন।

এর ১৩ বছর আগে তামিল বিদ্রোহীদের দমন করে শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন গোটাবায়া রাজাপাকসে। ওই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং তাঁর ভাই মাহিন্দা প্রেসিডেন্ট ছিলেন।

এরপর অর্থনৈতিক সংকটের মধ্যে তুমুল বিক্ষোভে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

এরপর কে হতে পারেন নতুন প্রধানমন্ত্রী, তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। পরে আজ শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানা গেল, সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সেদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ