মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই দুই পাইলট। নিহত দুই পাইলট হলেন ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে তারা ব্যতীত আর কেউ ছিল না।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ছত্তিশগড়ের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উড্ডয়ন অনুশীলনের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। এ সময় হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে টেক অফ করার পর অদূরে ট্যাক্সিওয়ের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বিকট শব্দ পেয়ে অনেকেই ছুটে আসেন। উদ্ধারকারী দল দুই পাইলটকে কপ্টার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার তীব্রতায় হেলিকপ্টারটি দুমড়েমুচড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ