মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

কুমিল্লায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে হঠাৎ বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে ছয়জন আহত হয়েছেন।

এছাড়া ব্রিজটি ভেঙে যাওয়ায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে এ সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকেলে একটি বালুবোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাসহ বেইলি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও অটোরিকশাটিতে থাকা ছয়জন আহত হন।

আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল জানান, ট্রাক ও অটোরিকশায় ছয়জন ছিলেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ করা হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ