শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ পরিশোধ-সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে রাশিয়ান শক্তি সরবরাহকারী আরএও নর্ডিক জানিয়েছে, ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হবে। বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৪ মে) সংস্থাটি বলেছে, পূর্বের বিদ্যুৎ সরবরাহের অর্থ ফিনল্যান্ড এখনো দেয়নি।

তবে ফিনিশ গ্রিড অপারেটর জানায়, দেশের বিদ্যুতের চাহিদার বেশ অল্প শতাংশ রাশিয়া সরবরাহ করে থাকে। এ চাহিদা বিকল্প উৎস থেকে খুব সহজের পূরণ করা যাবে।

এদিকে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানানো পর বৃহস্পতিবার (১২ মে) রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটারের (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। পূর্বে অবস্থিত প্রতিবেশী রাশিয়ার সঙ্গে বিরোধিতা এড়াতে ফিনল্যান্ড এত দিন ন্যাটোর বাইরে থেকেছে। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ডে জনসমর্থন বেড়েছে।

বিবিসি জানিয়েছে, ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বিষয়ে রোববার (১৫ মে) ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে আরএও নর্ডিকের সিদ্ধান্তটির সঙ্গে স্পষ্টভাবে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ গ্রহণের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন সংস্থাটি বলেছে, ‘এ পরিস্থিতিটি ব্যতিক্রম এবং আমাদের ২০ বছরেরও বেশি সময়ের বাণিজ্য ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটেছে।’

তবে অর্থ পরিশোধের সমস্যার পেছনে কী কারণ ছিল, এ বিষয়ে আরএও নর্ডিক বা ফিনল্যান্ডের গ্রিড অপারেটর ফিনগ্রিড কোনো ব্যাখ্যাই দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ