বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রধানমন্ত্রীর অপরাধ কী তা জানালেন আবদুল আউয়াল মিন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের পকেট ভারী হচ্ছে। হাজার হাজার কোটি বিদেশে পাচার করছে।

শনিবার চাঁদপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে সবাই আমাদের ক্ষমতা থেকে নামাতে চায়। কিন্তু আমাদের অপরাধটা কি? আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর অপরাধ সীমাহীন। তিনি দিনের ভোট রাতে করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। অন্যায়ভাবে আমাদের লক্ষ লক্ষ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

এই বিএনপি নেতা বলেন, আমরা আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রাখার বিচার চাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই অবৈধ সরকার। আমরা এর বিচার চাই।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান, এম এ হান্নান, মাহবুব আনোয়ার বাবলু, জসীম উদ্দীন খান বাদল, সেলিম সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, আকতার হোসেন মাঝি, হানুরুর রশিদ, জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ