বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভোটের একমাস আগেই কুমিল্লায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ১ মাস আগে আজ রোববার থেকে বিজিবিকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রচারণা শুরু হলে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবেন। আপাতত আজ থেকে এক প্লাটুন বিজিবিকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনই প্রার্থীদের প্রচারণা শুরুর কথা নয়। তারপরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন তাদের শোকজ ও মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এ পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ