বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঢাকায় বসে সমালোচনার আগে গ্রাম ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা শহরে বসে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন, তাদের গ্রামে গিয়ে সারাদেশের উন্নয়ন চিত্র দেখে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন’ এ যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সমালোচকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আমার অনুরোধ থাকবে, সারা দেশটা আপনারা একটু ঘুরে দেখবেন। পরিবর্তনটা কোথায় এসেছে, কতটুকু এসেছে সেটা বোধহয় সবাই গ্রাম পর্যায়ে একটু যোগাযোগ করলে জানতে পারবেন। শুধু রাজধানীতে বসে বসে সমালোচনা করলে হবে না।

শেখ হাসিনা বলেন, সরকার ‘ঘরে ঘরে’ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, দেশের উন্নয়নে বিভিন্ন ‘মেগা প্রকল্প’ বাস্তবায়ন করে যাচ্ছে, এর সুফল দেশের মানুষই পাবে।

তিনি বলেন, অনেকেই হয়ত এখন সমালোচনা করেন। এটা করা হচ্ছে কেন বা এত টাকা খরচ হয়েছে। অনেকে শুধু খরচের দিকটা দেখেন, কিন্তু এই খরচের মধ্য দিয়ে দেশের জনগণ যে কত লাভবান হবে, আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে, আমাদের উন্নয়ন গতিশীল হবে, মানুষের জীবন পরিবর্তনশীল হবে, সেটা বোধহয় তারা বিবেচনা করেন না। এটা খুব দুঃখজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ