বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে চান মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যানজট নিরসনে রাত ৮টার পর রাজধানীতে দোকানপাট বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।আজ সোমবার মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলনে, ‘রাত ৮ টার দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসা ছাড়াও আরও বেশ কিছু ভালো দিক কিন্তু আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।’

মেয়র বলেন, ‘দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে, আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন।রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।’

তাপস বলেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রম চালু করতে সমর্থ হয়েছি। ২০২১ সালের ডিসেম্বর মাসে ঘাটারচর থেকে কাঁচপুর যাত্রাপথে পরীক্ষামূলকভাবে বহু আকাঙ্ক্ষিত ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু করে। আরও তিনটি নতুন যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করার লক্ষ্যে আমাদের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে।’

এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতিমুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্তের দিক প্রতিষ্ঠানের তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ