বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কোরবানির পশু আমদানি নয়, মজুদ পর্যাপ্ত: প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরাবরের মতো এবছরও কোরবানির পশু আমদানির সুযোগ থাকছে না। দেশে পর্যান্ত সংখ্যক কোরবানি যোগ্য পশুর মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ মঙ্গলবার (১৭ মে) মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত দুই বছর করোনার কারণে উৎপাদিত গরুর এক দশমাংশ পশু অবিক্রীত রয়েছে। এর সঙ্গে চলতি বছরের জন্য উপযুক্ত পশু মিলে অনেক পশু খামারিদের হাতে রয়েছে।

তিনি আশা করেন, দেশের সাড়ে ৭’শ খামারি এবং গৃহস্থের কাছে থাকা গবাদি পশু দিয়ে প্রয়োজন মিটানো সম্ভব হবে।

প্রাণিসম্পদ মন্ত্রী জানান, এবছর করোনা পরিস্থিতি ভালো। গত বছরের মতো খামারিদের গরু নিয়ে ফিরে যেতে হবে না। উপযুক্ত দামেই গরু বিক্রি করতে পারবেন তারা।

তিনি আরও বলেন, কোরবানির পশুর হাটে বরাবরের মতো ভেটেরিনারি চিকিৎসক থাকবে। ক্রেতা ও খামারিরা চাইলেই তাদের সেবা পাবেন। এছাড়াও হাটগুলোতে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ