বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর ওয়্যার ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানাটির পঞ্চম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ