বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গরম আরও বাড়তে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজধানীসহ দেশব্যাপী জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও। টানা গরমে হাঁপিয়ে উঠেছেন সবাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

বুধবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি। বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ সারাদেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। কালও বৃষ্টি কম হয়েছে। তবে সব বিভাগেই দিনের একটা সময় হালকা বৃষ্টি হচ্ছে। বাকি সময়জুড়ে থাকছে মেঘের লুকোচুরি খেলা।

বজলুর রশিদ আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৭ মিলিমিটার। ঢাকায় মঙ্গলবার সকালের সামান্য বৃষ্টি হয়েছিল। রাজধানীতে আজ সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে।

তিনি বলেন, বুধবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বলেন, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দু’দিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। নোয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ