বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে বিইআরসির কারিগরি দলের পক্ষ থেকে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়।

পাইকারি দরে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি দল।

বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।

শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ