বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

'ভালো খাবারের আশায় ভারত থেকে আসছে রোহিঙ্গারা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত থেকে দলে দলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভালো খাওয়া-দাওয়ার আশায় তারা বাংলাদেশে আসছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত থেকে অনেক রোহিঙ্গা আসছে। তারা ২০১২ সালে ভারতের বিভিন্ন প্রদেশে গিয়েছিল। এখন তারা শুনেছে, বাংলাদেশে এলে তারা ভালো খাওয়া-দাওয়া পাবে। জাতিসংঘ তাদের খুব ভালো খাবার দেয়। আমাদের দেশে কক্সবাজার যারা আছে, তারা খুব সুখে আছে। রোহিঙ্গাদের আত্মীয়-স্বজনরা তাদের এখানে আসার খবর দিয়েছে। ফলে, তারা এখন দলে দলে আমাদের দেশে আসছে।

মোমেন বলেন, রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা কেন বাংলাদেশে আসছে—এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে।

মন্ত্রী আরও জানান, ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঘটনা ঢাকাকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। ভারতকে বলা হবে যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ