বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

‘সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসানো যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: “হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২” শীর্ষক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাটবাজার বসানো যাবে না। স্থায়ী হাটবাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে।

বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “যদি কেউ অনুমতি ছাড়া হাটবাজার বসায় তাহলে সেটা সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে। এছাড়াও ৫ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।”

এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে যাদের ২৫ বিঘা পর্যন্ত জমি আছে, তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে।

কারও যদি খাজনা দেওয়া ৩ বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সঙ্গে ৬.২% বেশি দিতে হবে বলে এই আইনের খসড়ায় উল্লেখ রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ